Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সিএমপির ৪ থানায় ওসি রদবদল

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ১০:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম নগর পুলিশের চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল ও নতুন পদায়ন হয়েছে। থানাগুলো হলো পশ্চিম জোনের—ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর থানা। বন্দর জোনের ইপিজেড থানা।

সোমবার (২৮ আগস্ট) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে তাদের রদবদল করা হয়।




ডবলমুরিং থানার ওসি শাখাওয়াৎ হোসেনকে ডিবিতে বদলি করা হয়েছে। তার স্থলে সিটিএসবির পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে পদায়ন করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলে হালিশহর থানার ওসি জহির উদ্দিনকে পদায়ন করা হয়েছে।

বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত মো. কায়সার হামিদকে হালিশহর থানায় ওসি পদে পদায়ন করা হয়েছে।




ইপিজেড থানার ওসি আব্দুল করিমকে সিটিএসবিতে বদলি এবং তার স্থলে বায়েজিদের পরিদর্শক তদন্ত মোহাম্মদ হোছাইনকে পদায়ন করা হয়েছে।

একই আদেশে কোতোয়ালী থানার পরিদর্শক অপারেশন্স আরমান হোসেনকে একই থানার পরিদর্শক তদন্ত পদে পদায়ন এবং তার স্থলে সিটিএসবির পরিদর্শক নুরুল বাশারকে পদায়ন করা হয়েছে।

ক্রাইম বিভাগের পরিদর্শক আল মামুনকে বায়েজিদের পরিদর্শক তদন্ত এবং ডিবি পশ্চিমের পরিদর্শক শহিদুর রহমানকে বাকলিয়ার পরিদর্শক তদন্ত হিসেবে পদায়ন করা হয়েছে।




আরও খবর 25

Sponsered content