পটিয়া প্রতিনিধি: জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঠিকানা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সংগঠন মানবতার সেবায় নিয়োজিত।
বিগত সময়ে সনাতনী সম্প্রদায়ের মানুষকে পুঁজি করে আওয়ামী লীগ সরকার লাভবান হয়েছে। আওয়ামী লীগ অতীতে যেভাবে পুজামণ্ডপ ভাঙচুর, অগ্নিসংযোগ করে অন্যের ঘাড়ে চেপে দিয়েছে সেই সুযোগ আর দেওয়া হবে না৷ উৎসবমুখর পরিবেশে সনাতনীদের দুর্গাপূজা পালিত হবে।