Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৪ , ১০:০৯:১০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




আবহাওয়া অধিদপ্তরের জারীকৃত সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




শনিবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। উপকূলীয় এলাকার পাশাপাশি নদী অববাহিকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় বৃষ্টি হয়নি গত কিছুদিন। এতে তাপমাত্রা ও গরমের অনুভূতি বেড়েছে। ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




আরও খবর 17

Sponsered content