Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

শিল্পকলা একাডেমির ছয় নতুন পরিচালক

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৪:২৯:৩৯ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারজন পরিচালকের চুক্তি বাতিল করেছে সরকার। একই দিনে একাডেমির ছয়টি বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে নতুন পরিচালক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। নবনিযুক্ত ছয় পরিচালককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।




নতুনদের মধ্যে একাডেমির চারুকলা বিভাগের দায়িত্ব পেয়েছেন মোস্তফা জামান; নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির; সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহজাবীন রহমান; গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব; প্রযোজনা বিভাগে আবদুল হালিম এবং প্রশিক্ষণ বিভাগের দায়িত্ব পেয়েছেন এ এফ এম নুরুর রহমান।




প্রসঙ্গত, গেল ৫ আগস্ট সরকার পতনের পর পদত্যাগ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। পরে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

আরও খবর 20

Sponsered content