Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শাহ আমানতে মানবপাচারকারী আটক

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ১১:২৫:২১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই টিমের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ এক মানব পাচারকারীকে আটক করেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টায় ইফতেখারুল আলম রনিকে আটক করা হয়।

তিনি ফেনীর ফাজিলপুরের মহসিনা বেগম ও নূরের জামানের ছেলে।

আটক যাত্রী রাত ৮টা ৫০ মিনিটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-147 ফ্লাইট যোগে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন।

সূত্র জানায়, ইফতেখার মানবপাচারের সাথে জড়িত এবং এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনাল নং-২, জেলা ও দায়রা জজ, কুমিল্লায় একটি মামলা রয়েছে।

এছাড়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় তার বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন- ২০১২ এর ৬/৭/৯/১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১৫, তারিখ ১১ জানুয়ারি ২০২৫।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ইফতেখারের বিরুদ্ধে মামলার এজাহার দাখিল করেছে। সে এনএসআই কর্তৃক টপ লিস্টেড ক্রিমিনাল ছিল।

আরও খবর 25

Sponsered content