Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শাহ আমানতে আরও ৭টি ফ্লাইট বাতিল

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ , ১২:১০:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহর এয়ারফিল্ড এখনো সীমিত পরিসরে বন্ধ রয়েছে। সেই সাথে দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ।
তাই তিনটি এয়ারলাইনসের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ১টি অ্যারাইভাল ও মাস্কাটগামী ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

তিনি জানান, বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা ৬টি অ্যারাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

আরও খবর 25

Sponsered content