Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পাশে জেলা প্রশাসক

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১২:১৯:৪৪ প্রিন্ট সংস্করণ

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি শারীরিকভাবে অক্ষম পাঁচজনকে হুইলচেয়ার দেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে তিনি ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সও উদ্বোধন করেন৷

এ সময়ে তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক ৪৮০ জন নারী শিক্ষার্থীর মাঝে শিক্ষা স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরে তিনি উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া তিনি হালদা নদীতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন।

আরও খবর 25

Sponsered content