Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শাটলট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

  প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৯:২৬:২২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরের ২ নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।




নিহত ইরফান নগরের সিএমপি স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নার আবেদিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেইট এলাকা আসলে এক ছেলে কাটা পড়ে।




এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই খোরশেদ আলম বলেন, ইরফানের কানে হেডফোন ছিল। রেললাইন ধরে হাঁটছিলেন সে। ট্রেন থেকে বারবার হর্ন বাজানো হলেও সে বুঝতে পারেননি।




আরও খবর 25

Sponsered content