উমংনু মারমা,রোয়াংছড়ি উপজেলা : রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
এবং সশস্ত্র বাহিনী ও রোয়াংছড়ি ফায়ার সার্ভি টিম, উপজেলা আনসার ভিডিপি, রোয়াংছড়ি কলেজ, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, রোয়াংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো অংশগ্রহণ ছিল, এছাড়াও নাচ, ডিসপ্লে আয়োজন করা হয়েছিল এবং পরে 'বিজয় মেলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে। সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।
বিজয় দিবস উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার তাজমিন আলম তুলি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা শুধু একটি আনুষ্ঠানিক বার্তা নয়—এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ।
বিজয়ের এই দিনে লাল-সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই অমর ত্যাগ, যে ত্যাগ আমাদের দিয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার, নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার শক্তি। আজকের বাংলাদেশকে আরও সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ করার শপথ নেওয়ারও দিন এই বিজয় দিবস। তাই আসুন, বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।