হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ডিগ্রি কলেজ হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।
মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি পান্না বিশ্বাস ও খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি ও মুনতাসীর আল মামুন মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।