Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে: আমীর খসরু

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ১১:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা চেতনা, তরুণদের চিন্তা চেতনা আমাদেরকে বুঝতে হবে।সেভাবেই রাজনীতি করতে হবে। পাশাপাশি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী হারিয়েছি, কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারে নি। ভবিষ্যতেও আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম প্রমুখ।

আরও খবর 25

Sponsered content