Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় চট্টগ্রামে মিছিল

  প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ১২:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা উপলক্ষে চট্টগ্রামে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে মিছিলটি নগরের ওয়াসার মোড় থেকে শুরু হয়।

পরে এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় নসিম ভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন এবং সংগঠনের স্বার্থে নিরলসভাবে কাজ করেছেন, ভবিষ্যতে কমিটি গঠনের ক্ষেত্রে তাঁদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। এতে সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে এবং তৃণমূলের কর্মীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকারবিরোধী সব ধরনের অপশক্তি, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবেন।
সমাবেশে যুবনেতা আলিফ উদ্দিন রুবেল বলেন, যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

সমাবেশে ওয়ার্ড ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর 25

Sponsered content