Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মোহাম্মদীয়া স্কুলে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি বিতরণ ও সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ১০:৩২:১৩ প্রিন্ট সংস্করণ

মু. হোসেন বাবলা: নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর নারিকেল তলাস্থ মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি বিতরণ ও সচেতনতা মূলক কর্মসূচি সোমবার দুপুরে স্কুল মাঠে সম্পন্ন হয়েছে।

ইনার উইল ক্লাব, জেলা-৩৪৫ এর প্রেসিডেন্ট শাহনাজ আলম সুমার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইনার উইল ক্লাব ৩৪৫ এর‌ চেয়ারম্যান ও সেবা সংস্থার অনারেবল নারী উদ্যোক্তা মোশেয়ালা করীম।

দেশব্যাপী অগ্নিনির্বাপক কর্মসূচি পালনে স্কুল- কলেজ মাদ্রাসা পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মাঝে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি বিতরণ কল্পে প্রজেক্টের আরো বিস্তৃতি বাড়াতে বিশেষ অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন ইনার উইল কেন্দ্রীয় নেত্রী মিসেস খালেদা আউয়াল , আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডার কমিটির সদস্য মিসেস দিলরুবা আহমেদ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস শামসুন্নাহার বেগম, ক্লাবের চাটার প্রেসিডেন্ট মিসেস জিনাত আরা নিপুণ, ক্লাব লেডি নেত্রী ফারহানাজ করিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক, মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাদা আলম, ৩৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও প্রশাসনের জরুরী কাজে ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত উপস্থিত থাকতে না পেরে ফোনে দুঃখ প্রকাশ করেছেন।

ইনার উইল ক্লাব-৩৪৫ সূত্রে জানায়, বিগত কয়েকমাস ধরেই বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ও সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করে আজ ২৭ অক্টোবর, সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্টের সমাপনী করতে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছাস প্রকাশ করেছেন ক্লাব প্রেসিডেন্ট শাহনাজ আলম সুমা।

আরও খবর 25

Sponsered content