Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মুরাদপুরে নালায় পড়লেন তরুণী, টেনে তুললেন পথচারীরা

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৯:৫৬:০০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের মুরাদপুর মোড়ে স্ল্যাবে পা পিছলে নালায় পড়ে যান এক তরুণী। পরে তাকে উদ্ধার করেন পথচারী ও স্থানীয় দোকানিরা । সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এনিয়ে একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ওই তরুণী নালার উপর দেওয়া স্ল্যাবে পা রাখেন।

এসময় পা পিছলে নালায় পড়ে যান তিনি। পরে মিনিট দুয়েক পরে পথচারী-স্থানীয় দোকানিদের সহায়তায় তিনি উদ্ধার হন।

এ ব্যাপারে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে, কন্ট্রোল রুমে কোনো তথ্য আসেনি বলে জানান দায়িত্বরত কর্মকর্তা।

গত ৯ জুলাই নগরের হালিশহরে স্থানীয় আনন্দপুর এলাকায় মরিয়ম নামে ৩ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে তাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।

২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ। ঘটনার প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও এখনও হদিস মিলেনি তার।

আরও খবর 25

Sponsered content