শেরিফ হোসেন, জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর চিলাহাটি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নীলফামারী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, উন্নয়ন এবং চলমান সমস্যাগুলোকে কেন্দ্র করে তিনি তার মন্তব্য তুলে ধরেন।
চিলাহাটির উন্নয়নকে অন্যতম প্রাধান্য দিয়েই প্রতিশ্রুতি ব্যক্ত করেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ সম্প্রসারণ, সীমান্তবাণিজ্য সচল করা এবং স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের দিকে কাজ করবেন তিনি।
এছাড়া চিলাহাটিকে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন অঞ্চলে রূপান্তরের জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
“চিলাহাটি শুধু রেলস্টেশন নয়, এটি বৃহত্তর অর্থনীতির একটি সম্ভাবনাময় গেটওয়ে। মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম কাজ।” — অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ
চিলাহাটি সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা ও জনগণের প্রত্যাশা ঘিরে এখন আলোচনা চলছে পুরো এলাকায়। ভোটাররা আশা করছেন, নির্বাচিত প্রতিনিধি বাস্তবায়ন করবেন দীর্ঘদিনের স্বপ্নগুলো।
চিলাহাটি নিয়ে প্রার্থীর এমন বক্তব্যে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে নির্বাচনী এলাকায়।