Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিক-ওয়াসা একসঙ্গে কাজ করবে

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ১০:৫৫:২০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিশ্বব্যাংকের ‘চট্টগ্রাম পানি সরবরাহ, উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প-২’ এর সমঝোতা স্মারকের বিষয়ে সভা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম ওয়াসা।

মঙ্গলবার (২৯ আগস্ট) টাইগারপাসের চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি জানায়, যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেকে সেফটিক ট্যাংকের বর্জ্য নালাসহ বিভিন্ন পানিপ্রবাহে ছেড়ে দিচ্ছেন।




যা প্রাণ-পরিবেশের ওপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এ পরিস্থিতির উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তি এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি আবাসিক ভবনের সেফটিক ট্যাংকের মানববর্জ্য সংগ্রহ করে হালিশহরে নির্মাণাধীন ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পরিশোধন করবে।

ওয়াসা প্রকল্প বাস্তবায়নের জন্য চসিক এবং সিডিএর সঙ্গে সমঝোতা স্মারক সই করতে চায়।




ওয়াসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, টেকসই উন্নয়েনের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা করবে চসিক। মূলত চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার কারণে চট্টগ্রামের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এই বিপুল মানুষের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরের বসবাসযোগ্যতা বাড়াতে হবে। বাড়াতে হবে নগরের প্রান্তিক এলাকাগুলোতে সুপেয় পানি সরবরাহের সক্ষমতা।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম।




চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল আহসান চৌধুরী, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল, পরামর্শক সোমনাথ সেন।

আরও খবর 25

Sponsered content