Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মাদারবাড়ী ও কদমতলীতে তিন বেকারিকে জরিমানা

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:২৯:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অপরাধে তিন বেকারিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মাদারবাড়ী ও কদমতলী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন।




চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে মাদারবাড়ীর থ্রি স্টার বেকারিকে ২০ হাজার, আলাউদ্দিন বেকারিকে ১০ হাজার, কদমতলী মোড়ের অলিম্পিয়া ফুডসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে হাজি বিরিয়ানি হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




অভিযান চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

আরও খবর 25

Sponsered content