Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মাইজভাণ্ডার দরবার নিয়ে বিতর্কিত প্রশ্ন, শিক্ষক বরখাস্ত

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ১১:৫২:২২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে নবম শ্রেণির পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন প্রণয়নকারী বাওয়া স্কুলের শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।আবদুর রহিমের বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়িতে।




জানা গেছে, চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল ও কলেজের সদ্য সম্পন্ন একটি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় প্রশ্নটি করা হয়। এতে মাইজভাণ্ডার দরবারকে বিতর্কিত করার চেষ্টা রয়েছে বলে অভিযোগ ওঠে। এই প্রশ্ন যিনি তৈরি করেছেন তাকে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।




চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে এক সভায় ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর 25

Sponsered content