মহানগর

মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও আলোর পথে যুব সাহিত্য ফোরামের যৌথ কর্মসূচি

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৮:৫২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বিজয়ের ৫৪ বছর উদযাপনে নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও আলোর পথে যুব সাহিত্য ফোরামের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ১৬ ডিসেম্বর’২৫ সকাল ৮ টায় দঃ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হওয়া,৮:১৫ মি: শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ৮:৩০ মি: পথসভা এবং ০৯ টায় মুক্তিযুদ্ধের সংগঠকদের সৌজন্য সাক্ষাৎ।

বিকেলে ৩টায় প্রদর্শনী ফুটবল ম্যাচ, প্রাক্তন ফুটবলার ও ক্রীড়াবিদ কে সংবর্ধনা -পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৩:৩০ মিনিটে প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচে অ-১৫ দল ও অ-১৭ দল অংশগ্রহণ করবে।

সেরা দুই খেলোয়াড় কে পুরস্কার প্রদান এবং সংগঠকদের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের যথাসময়ে কর্মসূচিতে অংশ নিতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন বিজয় দিবস উদযাপন কমিটির সমন্বয়ক সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

আরও খবর 25

Sponsered content