Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

‘ময়ে ময়ে’, যেভাবে বাংলাদেশে ভাইরাল সার্বিয়ার এই গান

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ১১:১৭:৪০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক :সম্প্রতি সার্বিয়ার একটি গানের অংশবিশেষ ‘ময়ে ময়ে’ ছড়িয়েছে সামাজিকমাধ্যমে। সপ্তাহখানেকের ব্যবধানে হাওয়ার বেগে ফেসবুক রিলস, ইউটিউব, ফেকবুকে ছড়িয়ে পড়ে।এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানেন না এর অর্থ কী।




স্বভাবতই প্রশ্ন জাগে, কোথা থেকে এই ‘ময়ে ময়ে’ গান এলো এবং কেন টিকটক ও ফেসবুকে ট্রেন্ডিং? টিকটক থেকেই এর সূত্রপাত। একটি গানের অংশবিশেষ ‘ময়ে ময়ে’ টিকটকে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ভিডিও বানানোর হিড়িক পড়ে যায়। এক সপ্তাহের মধ্যে এটি ফেসবুক রিল ও ইউটিউব শর্টেও জনপ্রিয়তা পায়।

‘ময়ে ময়ে’ লেখা হলেও এর উচ্চারণ ‘ময়ে মরে’। এই গানের আকর্ষণীয় সুর ও বারবার ‘ময়ে ময়ে’ বা ‘ময়ে মরে’র পুনরাবৃত্তি সবার মনোযোগ কেড়ে নিতে পেরেছে। কেউ কেউ বিষয়টি উপভোগ করলেও, অন্যেরা এটাকে নিয়ে মজা করতেও ছাড়ছেন না। বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে এটি ট্রেন্ডিং বিষয় হিসেবে বিবেচিত।




সার্বীয় ভাষায় ‘মরে’ শব্দের অর্থ দুঃস্বপ্ন। এই গানের কথা ও সুরে বিষাদ ছড়ানো আছে। গানে না পাওয়ার যন্ত্রণা আছে। শিল্পী গানে বলছেন, তাকে দিনের পর দিন দুঃস্বপ্ন (মরে) তাড়া করে বেড়ায়। এই দুঃস্বপ্ন তার হতাশা ও বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দেয়। দুঃস্বপ্নের ঘোরে নিজেকে ফেলনা মনে করেন। এর মাঝেও খড়কুটো ধরে বাঁচতে চান। তিনি চান, কেউ তার পাশে এসে দাঁড়াক। তাকে কেউ বুঝুক, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক।

‘ময়ে মরে’ শব্দাংশের অর্থ না বুঝলেও বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সংগীতজ্ঞরা এই মোহনীয় সুরের মায়াজালে আটকা পড়েছেন। মূল গানটির নাম ‘ড্যানাম’। ভাইরাল গানটি গেয়েছেন সার্বিয়ার গায়িকা ও সুরকার তেয়া দোরা। গানের ভিডিওতেও তাকে দেখা যায়। গানের কথাগুলো যৌথভাবে লিখেছেন তেয়া দোরা ও সার্বীয় র‍্যাপার স্লোবোদান ভেলকোভিক কোবি। অপরদিকে এতে সুর দিয়েছেন লোকা জোভানোভিক।




গানটি সার্বিয়ার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান রেইম ও জুনির ভেতারের ব্যানারে গত ২২ মার্চ ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ দেওয়া হয়। রিলিজের ৬ মাসেরও বেশি সময় পর এ সপ্তাহে টিকটকে ভাইরাল হওয়ার পর হুহু করে বাড়ছে এই গানের ভিউ।

আরও খবর 20

Sponsered content