Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ভয় দেখিয়ে ইন্টারনেটে ছবি ছড়িয়ে ধর্ষণের অভিযোগে আটক ১

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৩ , ৮:৫৬:১৮ প্রিন্ট সংস্করণ

মু:হোসেন বাবলা: নগরীর ইপিজেড এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মোঃ জসিম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার জসিম কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামের মো. সেলিমের ছেলে। ভুক্তভোগী ঐ নারী পতেঙ্গা এলাকার বাসিন্দা। বুধবার র‌্যাবের পক্ষ থেকে জসিমকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।




র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নুরুল আবছার জানান, ভুক্তভোগী ঐনারীর স্বামী একটি মামলার আসামি হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ মার্চ পর্যন্ত কারাগারে ছিলেন। স্বামী কারাগারে থাকাকালে জসিমের সঙ্গে ঐ নারীর মোবাইল ফোনে পরিচয় হয়।

তিনি বলেন, এক পর্যায়ে দুই জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। বাসায় আসা-যাওয়ার সুবাদে জসিম ঐ নারীর ব্যক্তিগত ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল শুরু করেন। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে/ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বাসায় এবং আবাসিক হোটেলে নিয়ে কয়েক দফা ধর্ষণ করার অভিযোগ করে।




নুরুল আবছার জানান, গত ৭ মার্চ ঐ নারীর স্বামী জেল থেকে ছাড়া পান। তিনি স্বামীকে সবকিছু খুলে বলেন। এরপর ঐ দম্পতি র‌্যাবের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

পরে মঙ্গলবার (১৪মার্চ) রাতে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাবের মিডিয়া অফিসার জানিয়েছেন।




আরও খবর 25

Sponsered content