Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ভোটারদের কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করতে হবে: নাছির

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৯:৪৬:৫৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে নির্বাচনকে যেকোনো মূল্যে অংশগ্রহণমূলক করতে হবে। এই জন্য দলের প্রত্যেক স্তরের নেতাকর্মী এবং সহযোগী ভাতৃপ্রতীম নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে উৎসাহিত করতে হবে।




সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওয়াসা মোড়ে চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণা কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের মাঠে ঠুনকো অজুহাতে বিএনপি নেই জানিয়ে তিনি বলেন, তারা মাঠে আছে অবরোধের নামে গুপ্ত হামলা চালিয়ে নাশকতা সৃষ্টি করতে।

এই অপশক্তির পক্ষে তাদের বিদেশি মুরব্বিরা অনেক লাফ-ঝাঁপ দিলেও এখন চুপসে গেছে। তাই তারা এখন মিত্রহীন ও জনবিচ্ছিন্ন একটি অপাংক্তেয় ডাস্টবিন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নৌকা বারবার উজান ঠেলে সাগরের মিলন মোহনায় পৌঁছেছে এবং জাতিকে সংকট থেকে উদ্ধার করেছে। আজ থেকে নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম সহ সারাদেশ নৌকাময় হয়ে থাকবে।




চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী রীগ নেতা মো: মহিউদ্দিন বাচ্চু বলেন, নেত্রী আমার উপর আস্থা ও ভরসা রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নির্বাচিত হলে চেষ্টা করবো আমার উপর আস্থা ও ভরসার প্রতিদান দিতে।




নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বদিউল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মোরশেদ আক্তার চৌধুরী, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু প্রমুখ।

আরও খবর 25

Sponsered content