নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার দাতঁমারা হেয়াকো বাজারের ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে জাতীয় পরিচয়পত্র,জম্ম সনদসহ বিভিন্ন জালিয়াতি সনদ তৈয়ারির অভিযোগে মোঃ রাসেল (২৫) নামের এক যুবককে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
৫ ফেব্রুয়ারী বুধবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডিত আসামি রাসেল দাতঁমারা ইউনিয়নের সিকদারখিল এলাকার মৃত মোস্তাফা মিয়া ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হেয়াকো বাজারে কম্পিউটার দোকান খুলে জালিয়াতি সনদ তৈরীর কাজ করেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায় রাসেলের কাছ থেকে বিপুল পরিমাণ জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এনআইডির ফটোকপি, জম্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, পাসপোর্টসহ বিভিন্ন প্রকার জাল সনদ পাওয়া গেছে।
তিনি সরকারি আদেশ পরিপত্র ও বিজ্ঞপ্তি উপেক্ষা করে সরকারি কাজের বাধা সৃষ্টি করার অপরাধে অভিযুক্ত হন।পরে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, রাসেলের কাছে বিভিন্ন প্রকার জাল কাগজপত্র পাওয়া গেছে। তিনি এক জনের কাগজপত্র ব্যবহার করে অন্য জনের নামে সনদ দিতেন। রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চুক্তি করতেন। এসব অভিযোগে তাকে তিন মাসের জেল দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।