Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

ভারতে জয়ার কাজ নিয়ে আপত্তি তৃণমূল কংগ্রেস নেত্রীর!

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ১০:২৬:৫১ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : দেশের পাশাপাশি কলকাতাতেও সমানতালে কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। তবে টালিউডে জয়ার উপস্থিতি, জনপ্রিয়তা আর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস।

কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ নম্বর বরোর চেয়ারপারসন জুঁই বিশ্বাস একই সঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলটির মুখপাত্র। তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস আবার টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতিও।

এদিকে, জয়ার কলকাতায় কাজ করা নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন জুঁই বিশ্বাস। সেটি আবার টালিউডের অনেকেই শেয়ারও করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

স্ট্যাটাসে জুঁই বিশ্বাস লেখেন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গের কি কোনো শিল্পী নেই, যারা ওই চরিত্রটি করতে পারত? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না?

শুধু এখানেই থেমে থাকেননি জুঁই বিশ্বাস। প্রশ্ন তুলে আরও বলেছেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে এই বিতর্কে উত্তাল হয়ে উঠেছে টালিউড।

বলে রাখা যায়, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে ‘ডিয়ার মা’। এর আগে এই নির্মাতার ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। ‘ডিয়ার মা’তে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে।

আরও খবর 20

Sponsered content