Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

বোনকে নিয়ে চূড়ান্ত রসিকতা মালাইকার

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৯:৫৮:০০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: নিজের নতুন শোতে নতুন রূপে ধরা দিলেন মালাইকা। ‘ছাইয়া ছাইয়া’ গার্ল এবার খোলস পাল্টে পুরোপুরি স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ধরা দিচ্ছেন। মানাচ্ছেও বেশ। তবে খটকা লাগল যখন ছোট বোনকে নিয়ে মজা করতে গিয়ে একটু বেশিই করে ফেললেন।



বোনকে নিয়ে এমন রসিকতা করলেন একেবারে মাথা নিচু করে বসে রইলেন তিনি। মালাইকা এবং অমৃতা— বলিপাড়ার দুই অভিনেত্রী। সম্পর্কে দুই বোনও! দুজনই অভিনয় জগতের পরিচিত মুখ। মালাইকাকে নিয়েই অবশ্য চর্চা বেশি হয়। তিনি তার প্রেমজীবন, বিচ্ছেদ, অসমপ্রেম, ফিটনেস— সব নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। অমৃতাও কম আলোচিত নন। কয়েকটা ছবি করে বড় পর্দায় আর তার মুখ সেভাবে দেখা যায়নি। সন্তান, স্বামী নিয়ে সংসার করছেন। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ অটুট। যেকোনো পার্টিতে দিদি মালাইকা ও কারিশমা-কারিনার সঙ্গে হামেশাই দেখা যায় তাকে। বান্ধবীদের দলে অমৃতা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।



সদ্য শুরু হওয়া এই সিরিজ ‘মুভিং উইথ মালাইকা’তে অভিনেত্রীর দিনযাপন ও ব্যক্তিগত জীবনকেই তুলে ধরা হচ্ছে। তারই অংশ এই ‘স্ট্যান্ড আপ কমেডি’। তিনি শোয়ের শুরুতেই একহাত নেন তার নিন্দুকদের। দু’চার কথা শুনিয়েও দেন।

পাশাপাশি তিনি বলেন, দুই বোনের মধ্যে সুন্দরী তিনি। আর অমৃতা অনেক বেশি রসিক। মালাইকা বলেন, ‘আমার বোনের বর বড়লোক। ওকে দেখো, আর আমাকে দেখো কী করছি।’ দিদির কাছ থেকে এহেন কথা শুনে খানিকটা বিব্রত হয়ে পড়েন অমৃতা। রিয়েলিটি শোতে নিজের জীবনের পুরোনো কথা তুলে ধরেন অভিনেত্রী। অর্জুন থেকে আরবাজ়, ছেলে আরহান— সবারই প্রসঙ্গ উঠে এসেছে।



সূত্র : আনন্দবাজার

আরও খবর 20

Sponsered content