Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

বিরতি পেরিয়ে কাজে ফিরছেন চিত্রনায়িকা পরীমণি

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ১১:৩৩:৫৬ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : মাতৃত্বকালীন বিরতির পর কাজে ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। শুটিংয়ে যোগ না দিলেও ডাবিং দিয়ে কাজে ফিরলেন তিনি।

সম্প্রতি ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের ডাবিং করেছেন তিনি। এ তথ্য জানিয়েছেন পরী নিজেই।




২০২০ সালের জানুয়ারিতে ওয়েব সিরিজটির কাজ শুরু করেছিলেন পরীমণি। এরপর কয়েক দফায় শেষ হয় এর চিত্রায়ণ। নানা কারণে এতদিন সিরিজটির পুরো কাজ থমকে ছিল। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ‘পাফ ড্যাডি’। এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।

বাস্তব জীবনে পরীমণির বাবা ছিলেন পুলিশ অফিসার। ছোটবেলায় বাবার পোশাক আর স্টাইল দেখে পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন। তবে তা হয়ে ওঠেনি। বড় হয়ে পরীমণি হয়ে গেলেন রুপালি পর্দার নায়িকা।




এর আগে এ নায়িকাকে পর্দায় বিভিন্ন রূপে দেখা গেছে। তবে এ সিরিজের মাধ্যমেই প্রথম পুলিশের চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।

‘পাফ ড্যাডি’তে পরীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সজল। সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা-অভিনেতা সহিদ উন নবী। শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানা গেছে।




বর্তমানে ১১ মাসের রাজ্যকে নিয়েই কাটছে পরীমণির দিন-রাত। ধীরে ধীরে নিজেকে কাজের জন্য প্রস্তুত করছেন। শিগগিরই নতুন কাজ দিয়ে শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।




আরও খবর 20

Sponsered content