Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বিদেশি প্রেসক্রিপশনে কোনও নির্বাচন হবে না: নাছির

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৯:১২:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। যারা তত্বাবধায়ক সরকার চান তারা আদালত মানেন না, সংবিধান মানেন না।



আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষায় একটি গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসী। জনগণের প্রত্যাশা ও প্রত্যয় অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন হবেই।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।



গণঅবস্থান কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নয় জানিয়ে নাছির উদ্দীন বলেন, অতীতে আমরা জামাত-বিএনপির আগুণ সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে হত্যা করতে দেখেছি। এমনকি থানা, সরকারি অফিস- আদালতেও আগুণ দিয়ে সম্পদহানী করতেও দেখেছি। কিন্তু জনগণ তা সহ্য করেনি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সেই মধ্যযুগীয় বর্বরতাকে প্রতিহত করেছি।



নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও নগর সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সফর আলী, শেখ মাহমুদ ইছহাক ও সাংগঠনিক সম্পাদক শফিক আদনান প্রমুখ।



এছাড়া অলংকার মোড়, বহদ্দারহাট, অক্সিজেন মোড় ও ইপিজেড মোড়ে একই কর্মসূচি পালন করা হয়।



আরও খবর 25

Sponsered content