Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

বিচ্ছেদের তিন মাসেই শ্রাবন্তীর প্রাক্তনের নতুন সিদ্ধান্ত

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ১০:১৭:৩০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মাস তিনেক আগে স্বামী রোশন সিং এর সঙ্গে বিচ্ছেদ ঘটে অভিনেত্রীর। এখন নতুন খবর, এর তিন মাসের মাথায় নতুন সংসার বুনতে যাচ্ছেন শ্রাবন্তীর এই প্রাক্তন স্বামী।

ভারতীয় গণমাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরেই এক বাঙালি কন্যার সঙ্গে রোশন সম্পর্কে ছিলেন; তার সঙ্গেই পড়লেন সাতপাকে বাঁধা। রোশন নিজেই এ কথা ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

রোশনের সেই প্রেমিকার নাম অনামিকা মৈত্র। সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর একটি বিয়ের কার্ড শেয়ার করেন শ্রাবন্তীর প্রাক্তন। দেখা যায়, গত ২৮ জুলাই ছিল তাদের বিয়ের তারিখ।

সেই বিয়ের কার্ডে দেখা যায়, রোশন ও অনামিকা পেছন ফিরে হাঁটছেন— ওপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’। জুটি হিসেবে নিজেদের নাম মিলিয়ে তৈরি করেছেন ‘রোশানা’। এই সম্পর্কের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন রোশন, সোশ্যাল মিডিয়ায় একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করে।

অনামিকা কলকাতার মেয়ে। মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস ইন্সটিটিউট থেকে। ফেসবুক প্রোফাইলে তার রিলেশনশিপ স্ট্যাটাসে স্পষ্ট লেখা, ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’।

এদিকে গত এপ্রিল মাসে আদালত শ্রাবন্তী ও রোশনের বিচ্ছেদে আইনি সিলমোহর দেয়। ২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে করেছিলেন এই জুটি। তবে এক বছর পর থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। শেষ পর্যন্ত চলতি বছরেই তাদের পথ আলাদা হয়ে যায়।

আরও খবর 20

Sponsered content