Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

বিএমএর কুচকাওয়াজে অভিবাদন নিলেন ভারতীয় সেনা প্রধান

  প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ১১:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে অভিবাদন গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৬ জুন) সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।পরে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, কমান্ড্যান্ট বিএমএ এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া তাঁকে অভ্যর্থনা জানান।




দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এ মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের বাংলাদেশি ১২৩ জন পুরুষ, ২৩ জন নারী, ১ জন দক্ষিণ সুদানের এবং ০১ জন তানজানিয়ার মিলে ১৪৮ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বিদেশি নবীন অফিসাররা স্বদেশে প্রত্যাবর্তনের পর নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।




সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার শেখ সাব্বির আহমেদ ৮৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকষ অফিসার ক্যাডেট বিবেচিত হন ও অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং কোম্পানি সার্জেন্ট মেজর মোহাম্মদ তানভীর রহমান তপু সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো (তানজানিয়া) শ্রেষ্ঠ বিদেশি অফিসার ক্যাডেট হিসেবে ‘বাংলাদেশ-ভারত সম্প্রীতি ট্রফি’ অর্জন করেন।




পরে প্রশিক্ষণ সমাপনকারী অফিসার ক্যাডেটরা নিজেকে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের শপথ নেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি, নির্বাচিত অতিথি এবং অফিসার ক্যাডেটদের মা-বাবা ও নির্বাচিত অভিভাবকগণ সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের মা-বাবা ও অভিভাবক উপস্থিত থেকে বর্ণাঢ্য এ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।




আরও খবর 17

Sponsered content