Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

বালিয়াডাঙ্গীতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও ভাটা অপসারণ

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ১২:০৮:২২ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত অবৈধ আরএবি ব্রিকস নামের ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় ভাটাটির মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভাটাটি তাৎক্ষণিকভাবে গুঁড়িয়ে অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে সহকারী পরিচালক মো. তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী, পুলিশ সদস্য, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

জনস্বার্থে পরিবেশ ও আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ।

আরও খবর 4

Sponsered content