Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বাকলিয়ায় আগুনে পুড়ল ৪০ কাঁচা ঘর

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ৪:১০:৩৫ প্রিন্ট সংস্করণ

সুজন চৌধুরী: চট্টগ্রামে বাকলিয়া থানার রাজাখালীর তুলাতুলিতে বসতঘরে আগুন লেগে অন্তত ৪০টি কাঁচা ঘর পুড়ে গেছে। সোমবার (১লা মে) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে , আগুন লাগার পর চাক্তাই খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।




আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে লামার বাজার ও নন্দনকানন থেকে ২টি করে মোট ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।




আরও খবর 25

Sponsered content