Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
রকমারী

বরিশালে বিড়াল মেলায় শাকিব-অপু-বুবলী!

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৯:০২:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বরিশালে প্রথমবারের মতো বিড়াল মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামে তিন বিড়ালসহ মোট ৪০টি বিড়াল। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে এই মেলা অনুষ্ঠিত হয়।



মেলার আয়োজক ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী প্রথম গ্রুপ খুলে বিড়ালপ্রেমীদের একত্রিত করার চেষ্টা করি এবং অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া পাই। আর সকলের সম্মতিতে আজকে বরিশালে প্রথম বিড়াল মেলার আয়োজন করেছি। এখানে বিড়ালগুলো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় এবং জয়ীদের জন্য পুরস্কার দেওয়া হয়।

মেলার প্রধান অতিথি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বলেন, মেলাটি একটি চিত্তবিনোদনেরও বিষয়। নাগরিক জীবনে আমরা হাঁপিয়ে উঠেছি বিভিন্ন যান্ত্রিক কারণে। সেই সময়ে জীবে প্রেমের নিদর্শন হিসবে এই মেলা মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে।



মেলায় অংশগ্রহণকারী রাখি বলেন, একজন পশুপ্রেমী হিসবে আমি বিড়াল পুষছি। আজকে মেলায় এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। মানুষকে আরও আগ্রহী করে তুলবে পশুপ্রেমে।

নিপা বলেন, এক বছর ধরে আমি বিড়াল পুষছি। আমার ছেলে-মেয়েদের জন্য পুষছি। কারণ প্রযুক্তির এই সময়ে সন্তানদের মোবাইলসহ অন্য ডিভাইসে আসক্ত না করে জীবেপ্রেম শেখাতে পারলে মনে করি সঠিক শিক্ষা দিতে পারছি। এই জায়গা থেকেই আমি উদ্যোগী হয়ে বিড়াল পুষছি।



অংশগ্রহণকারী ঐশ্বর্য বলেন, বিড়ালগুলো অনেক মায়াবি হয়। বিড়াল খুব সুন্দর এবং ভালো লাগে এজন্য পুষছি। মেলায় এসে আমার অদ্ভুত রকমের ভালো লাগছে।

কলেজশিক্ষক মারিয়া বলেন, বরিশালে চমৎকার এই আয়োজন খুব ভালো উদ্যোগ। আমি পাঁচটি বিড়াল পুষি। যারা পশুদের প্রতি সদয় না তাদের মধ্যে মানবিকতা আছে বলে মনে করি না। মানুষ হিসেবে পশুপ্রেম থাকা অত্যন্ত জরুরি।

জেবা মারিয়া অহনা বলেন, আমরা শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলীর নামে বিড়ালের নামকরণ করেছি। কারণ বর্তমানে এর ট্রেন্ড চলছে। আমরা চার বছর ধরে বিড়াল পুষছি।



মেলায় শতাধিক দর্শনার্থী ও ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।



আরও খবর 33

Sponsered content