Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বঙ্গবন্ধুর ছয় দফার সাথে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম: সিটি মেয়র

  প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৯:৫১:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা দাবির সাথে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৭ জুন) নগরীর লালদীঘিস্থ ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র এবং কাউন্সিলরবৃন্দ।




এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাসকে মাথায় রেখে চট্টগ্রামে প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন।

স্কুলছাত্র থাকা অবস্থায় আমারো সরাসরি বঙ্গবন্ধুর সে ঘোষণা শোনার সুযোগ হয়েছিল। এই ছয় দফা ঘোষণার পর চট্টগ্রামসহ সারা দেশের সচেতন মানুষরা বুঝতে পারে আমাদের স্বাধীনতার লড়াই সন্নিকটে।




দূর্ভাগ্যজনক হলেও সত্যি আজকে ছয় দফাসহ মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ব্যাপক অবদানের ইতিহাস অনেকটাই মুছে গেছে। তবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে ছয় দফার কারণে চট্টগ্রামের নাম সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মোঃ জোবায়ের, মোঃ আবদুস সালাম, এম আশরাফুল আলম, নূর মোস্তফা টিনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপু, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জাহেদ, সাহাবুদ্দীন সাবু, সোরোয়ার্দী এলিন, রুমেল বড়ুয়া রাহুল, মো আসিফ, আনিসুজ্জামান, বাবলু দাস, মহিউদ্দীন জুয়েল, নন্দিতা দাস গুপ্ত, জয়া চৌধুরী, মো তৈয়ব তাহের, অংকুর পালিত, তমাল বড়ুয়া, জয়পাল তপু, তানজিদ বাবু।




আরও খবর 25

Sponsered content