Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৬ , ১২:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এবারের ঈদ অত্যন্ত আনন্দের। এই পরিবেশে ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব।

শনিবার (২১ মার্চ) সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এবারের ঈদকে ‘বিষাদময়’ বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

এর আগে, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় এক লাখ মানুষ অংশ নেন।

আরও খবর 17

Sponsered content