নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম যোগদান করেছেন। ১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় ফটিকছড়ি উপজেলা নিজ কার্যালয়ে এসে পৌছলে ভারপ্রাপ্ত নির্বাহী ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সাঈদ মোহাম্মদ ইব্রামিকে ফুল দিয়ে বরণ করেন।
তিনি ফটিকছড়ি উপজেলা ২৬ তম নির্বাহী কর্মকর্তা হিসাবে সদ্য বিধায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী স্থলাভিষিক্ত হলেন। মোহাম্মদ ইব্রাহিম ৩৭ তম বিসিএস প্রশাসনিক ক্যাডার।
তিনি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসাবে দায়িত্ব পালন করেন এবং ময়মনসিংহ জেলার সহকারী কমিশনার ভূমি দায়িত্ব পালন করেন ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারীর কমিশনার দায়িত্ব পালন করেন।
গত২৬ নভেম্বর বৃহস্পতিবার এক প্রঞ্জাপন জারীর মাধ্যমে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়ন করা হয়। তিনি মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে গ্যাজুয়েশন সম্পন্ন করেন তাঁর বাড়ি ঢাকা জেলায় নরসিংদী।