ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পাইন্দং ডলু নয়াবাজার এলাকা ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ডলু নয় খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় মেশিন ও ২৫০০ (আড়াই হাজার) ঘন ফুট বালু জব্দ করা হয়েছে।
২৫ জুলাই শুক্রবার সকালে ফটিকছড়ি উপজেলা পাইন্দং ইউনিয়নে ডলু নয়াবাজার এলাকা ডুল খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় । ঘটনাস্থল থেকে একটি বালু উত্তোলন কারি মেশিন ও ২৫০০(আড়াই হাজার) ঘনফুট বালু জব্দ করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান আব্যহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিসট্রেট মোঃ নজরুল ইসলাম চট্টবাণীকে জানান।