Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন পরীমনি

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৮:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : দেশের প্রথম মেট্রোরেলের কার্যক্রম চালু হয়েছে বুধবার। মেট্রোরেল পথের একাংশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপরিবহণের দিক থেকে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধনের পরে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে রাজধানীর দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করেন। উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত হয় মেট্রোরেল।



মেট্রোরেলের চালু হওয়ার ফলে সাধারণ মানুষসহ উচ্ছ্বসিত তারকাও। তাদের মধ্যে একজন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

বৃহস্পতিবার সকালে ফেসবুক ভেরিফাইড পেজে মেট্রোরেল স্টেশনের কয়েকটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই নায়িকা।



পরীমনি ছবির ক্যাপশনে লিখেছেন- বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আরও খবর 20

Sponsered content