Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৫ , ৪:৩০:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরে চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ১২টার দিকে বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নগরের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ।

কিন্তু চালকরা তা মানছে না। ফলে ঘটছে দুর্ঘটনা। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে নামলে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে।

আরও খবর 25

Sponsered content