Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা: থানা ও গোয়েন্দা বিভাগ কে যৌথ কাজ করার পরামর্শ

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ১০:২৬:২৫ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের কনফারেন্স হলে সিএমপির মার্চ-২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি)কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার),পিপিএম (বার) ।




সভায় সিএমপি কমিশনার বক্তব্যে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। তিনি সকল জোনের ডিসিদের তাদের আওতাধীন এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




সভায় গত মার্চ-মাসে চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার ও আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার, বিজ্ঞ আদালতের আদেশে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন থানায় ৩৮টি অবিস্ফোরিত ককটেল, ২৩টি তাজা পটকা ও ০২টি পেট্রোল বোমা নিষ্ক্রিয়করণ, ব্রিটিশ নাগরিক থেকে ছিনতাইকৃত অর্থ উদ্ধার ও আসামি গ্রেফতার, চুরি যাওয়া সুতা ও মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেফতার; লুণ্ঠিত অটোরিকশা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার ও আসামি গ্রেফতার, গাড়ি চুরির ঘটনায় গাড়ির যন্ত্রাংশ উদ্ধার ও আসামি গ্রেফতার, ডিবি পরিচয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতার, চোরাই স্বর্ণ উদ্ধার ও আসামি গ্রেফতার, ডাকাতি মামলার রহস্য উদ্‌ঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার; চোরাইকৃত মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার ও আসামি গ্রেফতার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সকল স্তরের ২৮ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।




মার্চ ২০২৪ মাসে শ্রেষ্ঠ বিভাগের ডিসি হিসেবে নির্বাচিত হয়েছে নিহাদ আদনান তাইয়ান, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), সিএমপি এবং শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন মুকুর চাকমা, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন), অতনু চক্রবর্ত্তী, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)।

আরও খবর 25

Sponsered content