Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

  প্রতিনিধি ৪ মে ২০২৬ , ১২:২০:৪৭ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যাতে তারা দ্রুত ঘরবাড়ি মেরামত করতে পারেন।স্থানীয়রা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও খবর 4

Sponsered content