Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

পাহাড়তলীতে চালের আড়তকে লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১০:২৮:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের পাহাড়তলী বাজারে নিম্নমানের চাল ভিন্ন ভিন্ন ব্রান্ডের (নাম) বস্তায় ভরা এবং ওজনে কম থাকায় মেসার্স চৌধুরী অ্যান্ড কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে অংশ নেন সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

একই অভিযানে মূল্য তালিকা সংরক্ষণ না করায় মেসার্স হক রাইস এজেন্সিকে আট হাজার টাকা এবং ওজনে কম ও মূল্য তালিকার সঙ্গে বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকায় মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাজার কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্যের সঙ্গে দেশের প্রচলিত আইন ও শাস্তির বিষয়ে মতবিনিময় করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

আরও খবর 25

Sponsered content