Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

নৌকা বাংলাদেশ এনেছে, স্মার্ট বাংলাদেশও আনবে: নওফেল

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৪ , ১১:২৮:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নৌকা প্রকৃতির প্রতীক উল্লেখ করে চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এই নৌকা বাংলাদেশ এনেছে, এই নৌকা স্মার্ট বাংলাদেশ আনবে। আমাকে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিন।




মঙ্গলবার (২ জানুয়ারি) সিআরবি চত্বরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নওফেল বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জলবায়ু দূষণমুক্ত একটি সমাজ চাই।




তার নির্দেশনা অনুযায়ী সিআরবিতে পরিবেশ সুরক্ষা হয়েছে। ইট পাথরের নগর নয়, ঐতিহ্যগতভাবে গাছগাছালি ও পাহাড় ঘেরা এই শহরকে রক্ষা করার আবেদন জানাই। যারা পরিবেশবিরোধী অপকর্ম করছে তাদের চিহ্নিত করে অবশ্যই আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, মো. লোকমান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আনজুমান আরা বেগম, মো. জুয়েল, লিটু দাশ বাবলু প্রমুখ।




আরও খবর 25

Sponsered content