Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

“নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওয়ার্ড” পেলেন সাংবাদিক নুরুল কবির

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ১১:০৪:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এওয়ার্ড” পেলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মো: নুরুল কবির। বৃহস্পতিবার ২৩ নভেম্বর নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট এর যৌথ প্রয়াসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নেপাল ও বাংলাদেশের ৩০ গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক দিনা উপাধ্যায়।

প্রধান আলোচক ছিলেন নেপাল সরকারের পানি, শক্তি ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী ত্রিথা বাহাদুর লামা।

বিশেষ অতিথি ছিলেন জলবায়ু পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী গনেশ সাহা, পিপলস প্রোগ্রোসি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবাজী ইয়াদব, নেপালের জনপ্রিয় অভিনেতা মদন কৃষ্ণ সেরেস্তা ও হারিবাসা আচার্য, বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলাম চৌধুরী।




বাংলাদেশের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এর পরিচালক গোলাম ফারুক মজনু এবং নেপালের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি কারকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির উপদেষ্টা বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।




অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নেপাল বাংলাদেশ দীর্ঘদিন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নে ‌দীর্ঘ মেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান এবং আলোচনা শেষে নেপাল ও বাংলাদেশের শিল্পীদের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




আরও খবর 15

Sponsered content