চট্টবাণী : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য এবং বিসিবির এডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু।
তিনি গতকাল ১ লা মে শুক্রবার পতেঙ্গায় ইস্টার্ন কেবলস গেট এলাকায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,নির্যাতিত শ্রমজীবীদের পাশে বিএনপি সর্বদা সচেষ্ট থাকবে এবং শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি সংহতি প্রকাশ করে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি পতেঙ্গা - হালিশহর অঞ্চলের শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে নেতৃবৃন্দদের অনুরোধ জানান।
পতেঙ্গা-হালিশহর অঞ্চলের শ্রমিক দলের সভাপতি ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু জাফর আহমদের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, প্রধান বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ নূরুল আবছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপি সিবিএর সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাবেক ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ হারুন কোম্পানি।
এছাড়া আরো শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ সোলায়মান, সরোয়ার কামাল,বিএনপি নেতা মোঃ শামীন সায়েম, মোঃ জসীম উদ্দিন, যুবদলের মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত।
এর আগে বিকেলে পতেঙ্গা - হালিশহর অঞ্চলের শ্রমিক দল ও শ্রমিক সংগঠন এবং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে দলে দলে মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।