Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

নির্মাতারা আইটেম গানের জন্যই ডাকেন: নাসরিন

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ‘আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নির্মাতারা ঘুরে-ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন।

তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে। এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সে রকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চান না কেউ। ’
আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নাসরিন।

রোববার (০৭ সেপ্টেম্বর) ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন পুরাতন শিল্পী। এর ফাঁকে গণামাধ্যমের সঙ্গে কথা বলেন নাসরিন।

সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, কিছু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেও কাজ করেছেন তিনি। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আইটেম গানের সঙ্গে নাচ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। যার কারণে আজও তার পরিচয় ‘আইটেম গার্ল’।

১৯৯২ সালে ‘অগ্নিপথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাসরিন। কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। তবে দিলদারের সঙ্গে জুটি বেঁধে নাসরিনের পরিচিতি বাড়ে।

২০১২ সালে অভিনেতা-ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলকে বিয়ে করেন নাসরিন। ২০১৪ সালে জন্ম নেন তাদের প্রথম সন্তান আফরিন। বর্তমানে তিনি দুই সন্তানের মা।

আরও খবর 20

Sponsered content