Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

নিজ কেন্দ্রেই হেরে গেলেন জামায়াতের আমির

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৪:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: নিজ কেন্দ্রেই হেরে গেলেন জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় ঐক্য জোটের প্রধান ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মনিপুর উচ্চ বিদ্যালয় বালক শাখা কেন্দ্রে ভোট গণনা শেষে এ চিত্র দেখা যায়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার নিজ কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৫৬০ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট।

অর্থাৎ এই কেন্দ্রে ধানের শীষ প্রতীক দাঁড়িপাল্লার চেয়ে পাঁচ ভোটে এগিয়ে রয়েছে।এই কেন্দ্রেই সকাল সাড়ে আটটার দিকে ডা. শফিকুর রহমান ভোট দেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে বর্তমানে চলছে ভোট গণনার কাজ।

আরও খবর 17

Sponsered content