Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

‘নবযাত্রা’ বুঝে নিল বাংলাদেশ শিপিং করপোরেশন

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:৫৬:২৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নিজস্ব অর্থায়নে কেনা এমভি বাংলার নবযাত্রা (আগের নাম: XCL LION) জাহাজ সরাসরি বুঝে নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চীনের জিংজিয়াং নানইয়াং শিপইয়ার্ড থেকে জাহাজটি বিএসসিকে বুঝিয়ে দেওয়া হয়। প্রায় আটঘণ্টা চলে ডেলিভারি প্রোগ্রাম ও আনুষ্ঠানিকতা। এতে MOS প্রতিনিধি, বিএসসি টিম, নানয়াং শিপইয়ার্ড ব্যবস্থাপনা, ক্লাসের সদস্য (LR) এবং বিক্রেতার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। আগামী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে জাহাজটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে আশা তাঁর।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিটে জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures LLC-এর আইনজীবী Stephenson Harwood LLP-এর যুক্তরাজ্যের লন্ডন অফিসে ডেলিভারি সম্পন্ন হয়েছে।

এ সময় বিএসসির পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, মহাব্যবস্থাপক বিমা ও দাবি, মহাব্যবস্থাপক হিসাব উপস্থিত ছিলেন।

এ ছাড়া চীনে অবস্থানরত বিএসসির নির্বাহী পরিচালকের (বাণিজ্য) নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত), জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য নাবিকসহ বিএসসি টিম Nanyang Shipyard থেকে অনলাইনে অংশ নেন।পাশাপাশি, বিএসসির প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থানরত নির্বাহী পরিচালকের (প্রযুক্তি) নেতৃত্বে বিএসসি কর্মকর্তা কর্মচারীরা উক্ত ক্লোজিং কার্যক্রমে অনলাইনে সংযুক্ত ছিলেন।
জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তির শর্তাদি অনুসরণক্রমে ২৯ জানুয়ারি জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি চীনা শিপইয়ার্ডে সম্পন্ন করে জাহাজটি সরাসরি বাণিজ্যিক কার্যক্রম/ পণ্য পরিবহন কাজে নিয়োজিত করা হবে।

চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য মার্কিন ডলার ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মার্কিন ডলার ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন।

এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মার্কিন ডলার ৮০ দশমিক ৪০ মিলিয়নের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম।
এ প্রকল্পের প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি (XCL Gemini) গত অক্টোবরে চীনা শিপইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়া হয়েছিল এবং উক্ত জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

জাহাজগুলো নকশা ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানের। জাহাজ দুটি উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদানে সংযোজিত/নির্মিত।

আরও খবর 25

Sponsered content