Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদের ১২ স্থায়ী কমিটি, একটিতে সভাপতি জাপা থেকে

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৪১:১৯ প্রিন্ট সংস্করণ

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি কমিটির সভাপতি করা হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি থেকে।

রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে কমিটিগুলো গঠন করা হয়। পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠনের তথ্য জানানো হয়।




সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে উত্থাপন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। পরে কণ্ঠ ভোটে প্রস্তাব পাস হয়।

এর মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

অন্য কমিটিগুলোর মধ্যে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ। অনুমতি হিসেব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে এ বি তাজুল ইসলামকে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. সাদিক।




মহিবুর রহমান মানিককে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এবং গোলাম দস্তগীর গাজীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাজ্জাদুল হাসান এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। পাশাপাশি, শফিকুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, শাহজাহান খানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নূর ই আলম চৌধুরীকে সংসদ কমিটির সভাপতি করা হয়েছে।

আরও খবর 17

Sponsered content