Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দেশে দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ১০:৩০:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমাতে স্থানীয় সরকারগুলোর সাথে সমন্বয় করে দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে সরকার।

বুধবার (১৮ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে DISSEMINATION PROGRAMME POVERTY MAP OF BANGLADESH- 2022 সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দেশে দারিদ্র্য কমাতে প্রতি বছর তথ্য সংগ্রহ করে একটা পরিসংখ্যান সরকারের কাছে তুলে ধরে। এই বিভাগ সর্বোচ্চ ভুল ত্রুটি না করে আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করছে।

আমরা যদি নিজ জায়গায় থেকে সঠিকভাবে কাজ করি দেশের দারিদ্র্য বিমোচন হ্রাস করা সম্ভব। বিবিএসের সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে, তবে কিছু কিছু অঞ্চলে এখনও দারিদ্র্যের হার বেশি, যা নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। বিবিএস ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দারিদ্র্য নিরসনে কাজ করছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সহজ হয়েছে।

ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা দারিদ্র্য বিমোচন এবং এসডিজি অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

আরও খবর 25

Sponsered content