Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দেশবাসীকে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীনের ঈদের শুভেচ্ছা

  প্রতিনিধি ২৭ মে ২০২৬ , ১১:৫৮:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

বুধবার (২৭ মে) শুভেচ্ছা বাণীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বলেন, ঈদুল আজহা আমাদের ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সকলের মাঝে ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা এবং সুদৃঢ় সম্প্রীতির শিক্ষা দেয়।

আত্মত্যাগের এই মহিমান্বিত আদর্শ আমাদের হৃদয়ে সাম্য, সৌহার্দ্য, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।
শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মনে-প্রাণে বিশ্বাস করেন সকল ধর্মের ঐক্যবদ্ধ সুরই হলো দেশপ্রেম, শান্তি এবং মানব কল্যাণ।

দেশপ্রেম ও মানবকল্যাণে নিবেদিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী উক্তি স্মরণ করে বলেন, ‘ত্যাগ আর সততা ছাড়া প্রকৃত নেতৃত্ব কখনো গড়ে ওঠে না। জনগণের আস্থা অর্জনের জন্য সেবা আর আত্মত্যাগ অপরিহার্য।
শক্তি বা ভয় দেখিয়ে নয়, বরং ন্যায়ের পক্ষে থেকে মানুষের হক ও ইনসাফকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে’।
দেশবাসীর কল্যাণের প্রধানমন্ত্রীর দর্শন তুলে ধরে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বদা ‘সবার উপরে বাংলাদেশ’ থিমকে সামনে রেখে একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও সামাজিক ন্যায়বিচার সুনিশ্চিত হবে।

দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো এবং দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। ঈদের এই পবিত্র ক্ষণে আমাদের অঙ্গীকার হোক-ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করা।

প্রতিমন্ত্রী বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের ভেতরের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকার করাই হলো কোরবানির মূল শিক্ষা। ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক এবারের ঈদের মূল ব্রত।

তিনি দেশবাসীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রেখে ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানান। পবিত্র এই আনন্দের দিনে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

আরও খবর 25

Sponsered content